মূল কনটেন্টে যান
Home

Home

Message

নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ইতিকথা।

ডাঃ মোঃ সুলতান উদ্দিন আহমেদ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নরসিংদীতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যবসায়ী ও হোমিওঅনুরাগী ব্যক্তিবর্গ দীর্ঘদিন যাবৎ ইচ্ছা, চেষ্টা ও কার্যক্রম চালিয়ে আসছে। ১৯৮৫ সালের প্রথম দিকে হোমিওপ্যাথিক ডাক্তারদের অনুষ্ঠিত মত বিনিময় সভায় নরসিংদীতে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব ও সিদ্ধান্ত নীতিগত ভাবে গৃহীত হয়। দায়িত্ব আসে জনাব ডাক্তার সুলতান উদ্দিন আহমেদের উপর। দায়িত্ব প্রাপ্তির পর বি.এফ.আই. হোমিও কলেজ ও হাসপাতাল নরসিংদী নামে নাম করণ করে দক্ষিণ কারারদী মৌজার এস.এ ৭৭, হালে ৪০৭ দাগে ৩০ শতাংশ জমি প্রতিষ্ঠানের নামে বায়নানামা করেন এবং অর্থ সংগ্রহের জন্য ১৯৮৫ইং সালে অর্থ আদায়ের রসিদ ছাপানো হয় ও অর্থ সংগ্রহের কাজ শুরু করা হয়। পরবর্তীতে বিগত ০১/০৮/১৯৮৮ইং তারিখে প্রতিষ্ঠানের নামে উপরোক্ত ৩০ শতাংশ জমি নিরুপন দলিল সম্পাদন করেন, নরসিংদী জেলা প্রশাসক মহোদয়কে সভাপতির পদ অলংকৃত করিয়া (১) জেলা প্রশাসক (২) ডাঃ জয়নুল আবেদীন (৩) ডাঃ হাবিবুর রহমান মোল্লা (৪) আলহাজ্ব তোফাজ্জল হোসেন (৫) বাবু চাঁদ মোহন মালাকার (৬) ডাঃ আলী হোসেন (৭) ডাঃ মোঃ সুলতান উদ্দিন আহমেদ (জমিদাতা/প্রতিষ্ঠাতা) সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন ফি বাবদ তৎকালীন ১০০০ (এক হাজার) টাকা পে অর্ডারসহ কলেজ স্বীকৃতির জন্য চেয়ারম্যান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ঢাকার বরাবরে আবেদন বিগত ০৮/০৮/৮৮ইং তারিখে পেশ করা হয়। শুরু হয় গণসংযোগ।

দেশের বিভিন্ন সময়ে পট পরিবর্তনের কারণে হোমিওপ্যাথির নতুন নীতি মালা জারী করা হয়। ১৯৯০ সাল পর্যন্ত মাত্র ১টি হোমিও প্রতিষ্ঠান অনুমোদন প্রাপ্ত হয়। ২০০০ সালের প্রথম দিকে নরসিংদী শহরের কিছু সংখ্যক হোমিও অনুরাগী যেমন লোকমান হোসেন, ডাঃ নজরুল ইসলাম সরকার, ডাঃ জয়নুল আবেদীন, ডাঃ আমিরুল ইসলাম সরকার, ডাঃ মোঃ শফিকুল ইসলাম সরকার স্বপন, ডাঃ রমজান আলী প্রমানিক, ডাঃ মোতালিব মিয়া, ডাঃ প্রাণতোষ সরকার, ডাঃ মোঃ নাজমুল ইসলাম কাওসার, ডাঃ মোঃ আব্দুল হান্নান, ডাঃ ফজলুর রহমান, ডাঃ সঞ্জয় কুমার মালাকার, ডাঃ সিদ্দিকুর রহমান, জনাব কাজী মোহাম্মদ আলী, মোঃ মিজানুর রহমান মাষ্টার, ডাঃ মোঃ আব্দুল হাই, ডাঃ নূর মোহাম্মদ, ডাঃ নাসির উদ্দিন মোল্লাসহ আরো অনেকে একত্রিত হয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করায় এখানে ছাত্র/ছাত্রী ভর্তি করা হলে উহা একটি পূর্ণাঙ্গ হোমিওপ্যাথি প্রতিষ্ঠান রূপধারণ করে।

ভর্তিকৃত ছাত্র/ছাত্রী ঢাকা ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধীনে চূড়ান্ত পরীক্ষার অংশগ্রহণ করতে থাকে। ২০০১ সালের মধ্যে প্রতিষ্ঠানটির স্বীকৃতি লাভে বিলম্ব হইলে এই উদ্যোক্তোদের মধ্য হইতে অনেকেই সরে দাঁড়ান। এদিকে নতুন করে প্রতিষ্ঠানের স্বীকৃতি/অনুমোদনের কাজ জোরালো করে ২০০০ সাল থেকে ডাঃ মোতালিব মিয়া (অধ্যক্ষ), ডাঃ মোঃ শফিকুল ইসলাম সরকার স্বপন (উপাধ্যক্ষ) ও ডাঃ প্রাণতোষ কান্তি সরকার দায়িত্বভার নিয়ে পারদর্শিতা ও অভিজ্ঞতার সাথে কাজ করে নতুন করে কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে প্রবীণ চিকিৎসক ডাঃ জয়নুল আবেদীন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এর উপর দায়িত্বভার অর্পণ করা হয়।

অনেক ত্যাগ তিতিক্ষার পর ২২ মে, ২০০৬ সালে অনুমোদনসহ প্রতিষ্ঠানটি সরকারী স্বীকৃতিলাভ করে। ২০ মে, ২০০৪ সালে ডাঃ মোঃ জয়নুল আবেদীন পরলোক গমন করেন। জীবদ্দশায় অনুমোদন দেখে যেতে পারেন নাই। ২০০৫-২০০৬ সাল পর্যন্ত ঢাকা ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ন্ত্রণে ছাত্র/ছাত্রী ভর্তি চলে। ২০০৬-২০০৭ শিক্ষা বর্ষ হতে অত্র প্রতিষ্ঠানের আওতায় ছাত্র/ছাত্রী ভর্তি শুরু হয় এবং বিগত ৩ বৎসর যাবৎ এই প্রতিষ্ঠানের অধীনেই ছাত্র/ছাত্রীগণ নিয়মিত পাঠ গ্রহণসহ চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছে।

নরসিংদী পৌরসভাধীন বাসাইলে প্রতিষ্ঠানটির অবস্থান। বর্তমান সম্পদের মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। জমির পরিমাণ ৪৫.১২৫ শতাংশ, অনুমোদিত শিক্ষকের সংখ্যা মোট ১২ জন, ছাড়াও অফিস কর্মচারী, হাসপাতালের ডাক্তার ও লাইব্রেরীর দায়িত্বে বিধি সম্মত সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। ইহা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক স্বীকৃত, সরকারী অনুমোদন প্রাপ্ত ও গেজেটভুক্ত একটি নির্ভরযোগ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। ইহা নরসিংদীবাসীর গৌরব। ইহার প্রতি সর্বসাধারণের সু-দৃষ্টি একান্তভাবে কাম্য। আমি ইহার দিন দিন উন্নতি কামনা করি। মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম বার্ষিকী পালন করার মহত উদ্যোগ গ্রহণ করায় নরসিংদী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ী সমিতিকে নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

ডাঃ মোঃ সুলতান উদ্দিন আহমেদ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,
বাসাইল, নরসিংদী।


অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাণী

হোমিও চিকিৎসা বিজ্ঞানের মূলমন্ত্র 'Similia Similibus Curentur' (সদৃশ বিধানে আরোগ্য নীতি), অর্থাৎ, সুস্থ মানব দেহে পরীক্ষিত লক্ষণ সৃষ্টির সাহায্যে 'রোগ বিধানে আরোগ্য নীতি) অর্থাৎ, সুস্থ্-মানব দেহে পরীক্ষিত লক্ষণ সৃষ্টির সাহায্যে 'রোগ নহে, রোগীর চিকিৎসা' এই অপরিবর্তনীয় চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে চলেছে এ চিকিৎসা বিজ্ঞান। বিনা কষ্টে দ্রুত সময়ের স্থায়ীভাবে আরোগ্য করার এই বৈজ্ঞানিক চিকিৎসা বিধান আজ সারা বিশ্বে সমাদৃত।

নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি দীর্ঘ ২৫ বৎসরেরও অধিক সময় ধরে শিক্ষা বিস্তার ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি কলেজটির প্রতিষ্ঠাতা ডা: মোঃ সুলতান উদ্দিন আহমেদ যার অক্লান্ত পরিশ্রমে, আর্থিক ও জমি দানের মাধ্যমে এই কলেজটি সু-প্রতিষ্ঠিত হয়েছে। ৪ (চার) বৎসর মেয়াদী ডিএইচএমএস কোর্স বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নরসিংদী জেলার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। কলেজের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিভিন্ন সময়ে হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে।

নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য এই কলেজ প্রতিদিন আনন্দময় হোক ও ভাল ফলাফল করে যোগ্য ও সৎ চিকিৎসকরূপে গড়ে উঠুক এই প্রত্যাশায় তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতার গুণে সারাদেশে এই কলেজের গৌরব ও সৌরভ ছড়িয়ে দিক চারিদিকে এই শুভ কামনায়।

ডা. মো: আজিজুর রহমান
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
এমপিএইচ (নিউট্রিশন), অ্যাডাস্ট
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল

সুন্দর ভবিষ্যতের পথে আমাদের সঙ্গে এগিয়ে চলুন

ভর্তি, শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করুন।

এখনই যোগাযোগ করুন